বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে চূড়ান্ত এ প্রার্থী সংখ্যা দাঁড়ায়।
চার ধাপে এবার পৌরসভায় ভোট করছে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১ ডিসেম্বর এবং
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন
ছিল বৃহস্পতিবার।
ইসির জনসংযোগ বিভাগের
পরিচালক
যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, ২৪ পৌরসভায় মেয়র পদে চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৯০ জন। ২৫ পৌরসভায় সংরক্ষিত কাউন্সিলর পদে ২৭৭ জন এবং ৮৪৮ জন। প্রার্থিতা প্রত্যাহার শেষে মোট প্রার্থী রয়েছেন ১২১৫
জন।
রিটার্নিং কর্মকর্তা শুক্রবার প্রতীক বরাদ্দ দেবে। মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। কাউন্সিলর পদে রয়েছে নির্দলীয় প্রতীকে ভোট।
এসব পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হবে।
প্রথম ধাপে ২৫ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করলেও গাজীপুরের শ্রীপুর পৌরসভায় একজন মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে ওই পৌরসভায় মেয়র পদে নির্বাচন বন্ধ রেখেছে নির্বাচন কমিশন।
দেশের পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়।
৬১ পৌরসভায় দ্বিতীয় ধাপের ভোট হবে ১৬ জানুয়ারি। জানুয়ারির শেষ দিকে তৃতীয় ও মধ্য ফেব্রুয়ারির চতুর্থ ধাপের ভোট হবে।
স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়।
সর্বশেষ ২০১৫ সালে ২৪ নভেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৩৬ দিন সময় দিয়ে ভোটের তারিখ দেওয়া হয় ৩০ ডিসেম্বর। এক দিনে ভোট হয় ২৩৪টি পৌরসভায়। বাকিগুলোয় মেয়াদোত্তীর্ণের তারিখ বিবেচনায় ও বিভিন্ন জটিলতা সেরে ভোট হয়।