ক্যাটাগরি

রেমোর ‘হার্টঅ্যাটাক’

শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কোকিলাবেন- ধীরুভাই হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি হওয়ার পর জানা যায় তিনি হার্ট অ্যাটাকের শিকার।

রেমো ডিসুজার হাসপাতালে ভর্তি ও হার্ট অ্যাটাকের বিষয়টি নিশ্চিত করেছেন আরেক কোরিওগ্রাফার আহমদ খান।

এসময়ের জনপ্রিয় কোরিওগ্রাফারদের মাঝে রেমো ডিসুজা অন্যতম। সিনেমা পরিচালক হিসেবেও তিনি সাফল্য পেয়েছেন ‘এবিসিডি’ ও ‘এবিসিডি ২’ এর মাধ্যমে।

মাইকেল জ্যাকসনের ভক্ত এই কোরিওগ্রাফার ব্যাংব্যাং সহ বিভিন্ন হিট গানের নাচ পরিচালনা করেছেন।