শ্যামনগর
থানার পরিদর্শক কাজী শহিদুল ইসলাম জানান, মামলার পর শুক্রবার মো. খায়রুল
ইসলাম (১৮) নামে এই তরুণকে তারা
গ্রেপ্তার করেন।
খায়রুল শ্যামনগর উপজেলার দুর্গাবাটি গ্রামের কামরুল ইসলামের ছেলে।
পরিদর্শক বলেন, খায়রুল এলাকার এক গৃহবধূকে উত্ত্যক্ত করতেন। বৃহস্পতিবার গ্রহবধূর স্বামী বাড়ি না থাকার সুযোগে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন খায়রুল। কিন্তু গৃহবধূর
প্রতিরোধের মুখে পালিয়ে যান।
পরে গৃহবধূ থানায় মামলা করলে পুলিশ ঘটনার সতত্য যাচাই করে খায়রুলকে
গ্রেপ্তার করে।
আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক।