ক্যাটাগরি

নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশে চলন্ত গাড়ি, কয়েকজন আহত

নিউ ইয়র্ক সিটি পুলিশ ও স্থানীয় গণমাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় বিকালে ঘটনাটি ঘটেছে। ওই বিএমডব্লিউ সিডান গাড়িটির চালকের আসনে একজন নারী ছিলেন। আইন প্রয়োগকারী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে বলে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, বিকাল ৪টার ঠিক পরই মিডটাউন ম্যাহাটন সংলগ্ন মারি হিল আবাসিক এলাকার থার্টি নাইনথ স্ট্রিট […]

জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন নিয়াজ মোর্শেদ

শনিবার দুপুরে হোটেল রেডিসনে আন্তর্জাতিক এই সংগঠনের সাধারণ সভা শেষে নেতৃত্ব নির্বাচনে ভোটাভুটি হয়। জেসিআইর বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট পদে নিয়াজ মোর্শেদ এলিটের প্রতিদ্বন্দ্বি ছিলেন আরমান আহমেদ খান। জেসিআই বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি ইরফান ইসলাম নির্বাচনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি […]

পাবনায় আ. লীগ নেতা হত্যা: ক্ষোভ থেকে ৯ বাড়িতে আগুন

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, বিকাল সাড়ে ৩টার দিকে মৃতদেহ দাফন করে ফেরার পথে অগ্নিসংযোগের পাশাপাশি ভাঙচুরের এই ঘটনা ঘটানো হয়। শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের অনন্ত মোড় এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ৩২ বছর বয়সী বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। বকুল সদর উপলোর দোগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড […]

সেরা ভ্যাটদাতার পুরস্কার পেল ফেয়ার ইলেকট্রনিক্স

ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাং মোবাইল ফোন, ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সেরা করদাতা হিসেবে ফেয়ার ইলেক্ট্রনিক্স সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছ থেকে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব ভ্যাট সম্মাননা সনদ ও ক্রেস্ট নেন। […]

স্যামসাংয়ের ডিসপ্লে কারখানার জন্য আর্থিক প্রণোদনা দেবে ভারত

নিজেদের ডিসপ্লে কারখানা চীন থেকে সরিয়ে আনছে স্যামসাং। ভারতের উত্তর প্রদেশে সেটি শুরু করবে প্রতিষ্ঠানটি। এ কারণেই তাদেরকে আর্থিক প্রণোদনা দেওয়ার খবর জানিয়েছে উত্তর প্রদেশ কর্তৃপক্ষ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে উৎপাদন কেন্দ্র বানাতে চাইছেন। উত্তর প্রদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগ সে লক্ষ্যকে বাস্তবায়িত করতে সহযোগিতা করবে। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার। স্যামসাংয়ের […]

বন্দরের চুরি যাওয়া মালামালসহ কিশোর গ্রেপ্তার

শনিবার বন্দর এলাকা থেকে এ কিশোরকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে উদ্ধার করা মালামালগুলো চট্টগ্রাম বন্দর স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের, যেগুলো গত ৪ ডিসেম্বর রাতে চুরি হয়েছিল। নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) কীর্তিমান চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ ডিসেম্বর রাতে বন্দর ১ নম্বর জেটি গেট এলাকায় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে চুরির ঘটনা ঘটে। এঘটনায় বন্দর স্বাস্থ্য […]

অযথা দূতাবাসে ছুটাছুটি করে লাভ নেই: ফখরুলকে কাদের

শনিবার বগুড়ার আদমদিঘী উপজেলা সম্মেলনে ভিডিওি কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপি মহাসচিবকে ‘সরকারবিরোধী প্রচারণা’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, “ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় এর কোনো বিকল্প নেই। অযথা দূতাবাসে ছুটাছুটি করে, গোপন সভা করে, সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে কোনো লাভ নেই। সময় হলেই নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। […]

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ অধিনায়ক জামাল

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের মাঠে ৫-০ গোলে হারের পর দেশে ফেরার আগে গত বৃহস্পতিবার জামালের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। এরপর ফল পজিটিভ আসার কথা শনিবার জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিবৃতিতে জানানো হয়, জামালের তেমন কোনো উপসর্গ দেখা যায়নি এবং কাতারের দোহায় একটি হোটেলে […]

ছিটকে গেলেন পুকোভস্কি, অস্ট্রেলিয়া দলে হ্যারিস

গত সপ্তাহে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারতীয়দের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলার সময় হেলমেটে বল লাগার পর মাঠ ছেড়েছিলেন পুকোভস্কি। শুক্রবার শুরু হওয়া তিন দিনের দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না তিনি। এবার ছিটকে গেলেন প্রথম টেস্ট থেকে। তার টেস্ট অভিষেকের অপেক্ষাও তাই দীর্ঘ হচ্ছে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে […]

নতুন আইনে কৃষকরাই লাভবান হবেন: মোদী

নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত ১৭ দিন ধরে হাজার হাজার ভারতীয় কৃষক টানা আন্দোলন করে যাচ্ছেন। তারমধ্যেই শনিবার ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ৯৩তম বার্ষিক সভায় মোদী আরও একবার কৃষি সংস্কার আইনের সুফল তুলে ধরার চেষ্টা করেন। বলেন, ‘‘কৃষি পরিকাঠামো,  খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও  ফসল মজুদসহ ভিন্ন ভিন্ন কৃষি নির্ভর বাণিজ্যক্ষেত্রগুলির মধ্যে অদৃশ্য […]