ক্যাটাগরি

বন্দরের চুরি যাওয়া মালামালসহ কিশোর গ্রেপ্তার

শনিবার বন্দর এলাকা থেকে এ কিশোরকে গ্রেপ্তারের
পর পুলিশ বলছে উদ্ধার করা মালামালগুলো চট্টগ্রাম বন্দর স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের,
যেগুলো গত ৪ ডিসেম্বর রাতে চুরি হয়েছিল।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর)
কীর্তিমান চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ ডিসেম্বর রাতে বন্দর ১ নম্বর
জেটি গেট এলাকায় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে চুরির ঘটনা ঘটে।

এঘটনায় বন্দর স্বাস্থ্য কর্মকর্তা মোতাহের
হোসেন একটি মামলা করেন।

পুলিশের তদন্তে বেরিয়ে আসে, অফিসের পেছনের
জানালার গ্রিল কেটে চোরের দল এ চুরির ঘটনা ঘটায়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকা থেকে ১৬ বছর বয়েসী ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ
করলে সে চুরির সাথে থাকার কথা স্বীকার করে।

তার দেওয়া তথ্য অনুযায়ী বাকলিয়া ও কর্ণফুলী
এলাকায় অভিযান চালিয়ে চুরি করা মালামাল উদ্ধার করা হয় বলে জানান সহকারী কমিশনার কীর্তিমান। 

এ চক্রের সাথে আরও কয়েক জন জড়িত আছে
এবং তাদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।