বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা রাষ্ট্রের বিরুদ্ধাচারণ: আইজিপি

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তা ফোরামের এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, “সাম্প্রতিক বঙ্গবন্ধুর ভাস্কর্যে যে ন্যক্কারজনক হামলা হয়েছে, রাতের অন্ধকারে যারা ভাঙচুর করেছে, সেই পিশাচদের প্রতি আমাদের তীব্র ঘৃণা ও নিন্দা প্রকাশের ভাষা নেই। দেশ যখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন আমরা দেখেছি বার বার দেশটাকে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা […]
সংক্রমণ ফের বাড়লে পুনরায় প্রণোদনা, আভাস বাণিজ্যমন্ত্রীর

শনিবার তৈরি পোশাক কারখানা মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আভাস দেন। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, আরেকটি প্রণোদনা না পেলে এই রপ্তানি খাতের জন্য টিকে থাকা কঠিন হবে। পোশাক শিল্প ও শ্রমিকদের উন্নয়নে বিজিএমইএ ঘোষিত সাত দফা প্রতিশ্রুতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী। […]
ইব্রাহিমোভিচের লম্বা ক্যারিয়ারের অনুপ্রেরণা চোট!

সেই গল্প শোনাতে গিয়েই ৩৯ বছর বয়সী এসি মিলানের এই ফরোয়ার্ড দৃঢ় কণ্ঠে জানালেন, বুটজোড়া এখনই তুলে রাখার কোনো ভাবনা নেই তার। ক্যারিয়ারের সায়াহ্নে এসে যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন ইব্রাহিমোভিচ। চলতি মৌসুমে সেরি আয় আট ম্যাচে করেছেন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ ১০ গোল। ডাচ ক্লাব আয়াক্স, ইতালিয়ান ক্লাব ইউভেন্তুস, ইন্টার ও এসি মিলান, স্পেনের […]
হবিগঞ্জে স্ত্রীর ফাঁস লাগানো লাশ উদ্ধার, স্বামী লাপাত্তা

শনিবার দুপুরে শহরতলীর পৌদ্দারবাড়ি এলাকার রিভার ভিউ খান ম্যানশন থেকে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ইয়াছমিন আক্তার (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর গুগণ গ্রামের এখলাছ মিয়ার মেয়ে। তার স্বামী হবিগঞ্জ সদর উপজেলার পুর্ব তেঘরিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে জুয়েল মিয়া। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক […]
মার্কিন টেলিকম নেটওয়ার্ক থেকে হুয়াওয়ে যন্ত্রাংশ সরানোর নির্দেশ

যুক্তরাষ্ট্রভিত্তিক কার্যক্রম থেকে চায়না টেলিকমকে সরানোর প্রক্রিয়াও শুরু করেছে এফসিসি। “সরিয়ে দাও এবং প্রতিস্থাপন করো” নির্দেশটি হলো জাতীয় নিরাপত্তা প্রশ্নে হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া সর্বশেষ পদক্ষেপ। বিবিসি উল্লেখ করেছে, ছোট ক্যারিয়াররা যাতে হুয়াওয়ের যন্ত্রাংশ সরিয়ে নিতে ও প্রতিস্থাপন করতে পারে, সেজন্য ভর্তুকির কথাও বলা হয়েছে এফসিসি নির্দেশে। তবে, কংগ্রেসের পক্ষ থেকে তহবিল সম্মতি না পেলে […]
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির দুই শ্রমিকের মৃত্যু

শনিবার মেশিন টুলস ফ্যাক্টরির বৈদ্যুতিক খুঁটি তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতারা হলেন, কুমিল্লার দেবিদ্বার থানার উজানি ছড়া গ্রামের সামসুল হক খন্দকারের ছেলে কামাল হোসেন (২৭) এবং কুষ্টিয়া সদরের কালিশঙ্কর এলাকার সামসুদ্দিন প্রমানিকের ছেলে নিশান হোসেন (২৩)। গাজীপুর সদর থানার ওসি আলমগীর ভূইয়া জানান, শনিবার সকালে গাজীপুর নগরের মেশিন টুলস ফ্যাক্টরির ভেতরে […]
নাঈমের আঙুলে চিড়

বেক্সিমকো ঢাকার হয়ে বৃহস্পতিবার জেমকন খুলনার বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে নেমে ফিল্ডিংয়ের সময় আঙুলে এই চোট পান নাঈম। দলের ফিজিও বায়োজিদ আহমেদ জানালেন তরুণ এই স্পিনারের চোটের বিস্তারিত। “নাঈম ডান হাতে কনিষ্ঠায় আঘাত পেয়েছে। এক্স-রে করে চিড় ধরা পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে ঠিক হতে। কালকে আরেকজন অর্থোপেডিক দেখানো হবে […]
বঙ্গবন্ধুকে অবমাননা: বিচারক, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের প্রতিবাদ

সরকারি কর্মকর্তা কর্মচারী ফোরাম এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর ডাকে শনিবার পৃথক পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হয়। ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ প্রদিপাদ্য সামনে রেখে সরকারি কর্মীদের সমাবেশে জেলার বিচারকরা সহ পুলিশ, প্রশাসনসহ সরকারি কর্মকর্তারা বঙ্গবন্ধুর মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি ভাস্কর্য ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। এছাড়া ব্যবসায়ীরা একই দাবিতে পৃথকভাবে মানববন্ধন ও […]
কুয়াশার দাপট অব্যাহত, উত্তরে বৃষ্টির আভাস

তবে ঘন কুয়াশা দুই-একদিনের মধ্যে কোথাও কোথাও কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার দাপট শেষে রোদেলা আবহাওয়ায় সপ্তাহ শেষে শীত জেঁকে বসবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা […]
ডিসেম্বরে বিকাশ কেনাকাটায় ২০% পর্যন্ত ক্যাশব্যাক
বিকাশ জানায়, বই, পোশাক, ইলেকট্রনিক্স, জুতা, এলাকার ছোট-বড় দোকান, বাড়ির সাজসজ্জার সামগ্রীর দোকান, লাইফস্টাইল পণ্য, অনলাইন শপ, রেস্তোরাঁ, ট্রাভেল কোম্পানিসহ অসংখ্য পণ্য বিক্রেতা রয়েছেন এই অফারের তালিকায়। ‘অ্যামেজিং ডিলস’ শিরোনামে ১ ডিসেম্বর শুরু হওয়া এই সুযোগটি বিকাশ গ্রাহকরা পাবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। পাশাপাশি ডিসেম্বর মাসজুড়ে […]