তবে ঘন কুয়াশা দুই-একদিনের মধ্যে কোথাও
কোথাও কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কুয়াশার দাপট শেষে রোদেলা আবহাওয়ায় সপ্তাহ
শেষে শীত জেঁকে বসবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
করা হয় চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে
১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪
ডিগি সেলসিয়াস; আগেরদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, “আগামী
২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ
বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে
মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।”
তিনি বলেন, ঘন কুয়াশার কারণেই উত্তরাঞ্চলের
কোথাও কোথাও এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী তিনদিনে উত্তুরে হাওয়ার সঙ্গে
রাতের তাপমাত্রা কমার আভাস রয়েছে বলে জানান আব্দুর রহমান।
ডিসেম্বরে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল
ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস রয়েছে।
বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮-১০
ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈপ্রবাহ; সর্বনিম্ন
তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি ও
সর্বনিম্ন তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।