ক্যাটাগরি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীর মৃত্যু

বুধবার রাতে তার মৃত্যু
হয় বলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন জানিয়েছেন।

তিনি বলেন, মো. সাইদুর
রহমান দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন।

“তার হার্টে দুবার
রিং পরানো ছিল। গত জুনের দিকে তিনি কোভিড সংক্রমিত হয়েছিলেন, সুস্থ্ হয়ে অফিস করেছেন।
গতকালও পূর্বাচল ঘুরতে গিয়েছিলেন। সকালে আমরা তার মৃত্যুর খবর পেয়েছি।”

সাইদুর রহমানের বয়স
হয়েছিল ৫৭ বছর। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

বৃহস্পতিবার বাদ জোহর
নগর ভবনের সামনে তার জানাজা হয়। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

সাইদুর রহমানের মৃত্যুতে
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি বলেন,
“সাইদুর রহমান একজন দক্ষ ও কর্মঠ প্রকৌশলী ছিলেন। তার মৃত্যুতে ডিএনসিসি একজন নিষ্ঠাবান
প্রকৌশলীকে হারাল।”