ক্যাটাগরি

মাস্ক পরলে সেন্টার ফ্রেশ বিনামূল্যে

চ্যুইংগাম
প্রস্তুতকারী কোম্পানিটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

কোভিড-১৯
সংক্রমণ বেড়ে যাওয়ার পরও সাধারণ মানুষের মুখে মাস্ক ব্যবহারে অসচেতনতা দেখে এই
পদক্ষেপ বলে জানিয়েছে সেন্টার ফ্রেশ।

এই
উদ্যোগের অংশ হিসেবে ঢাকার গুলশান ১, বনানী বাজার, বনানী ১১, গ্রীন রোড, মিরপুর ১,
১০, ১১ ও ১২ এর স্বপ্ন আউটলেটে কেনাকাটার সময় যাদের মুখে মাস্ক থাকবে, তাদের চারটি
করে সেন্টার ফ্রেশ উপহার দেওয়া হচ্ছে।

“সেন্টার
ফ্রেশ ব্যবহারে অনেকক্ষণ ধরে মাস্ক ব্যবহার করার সময় মুখে সতেজতা বজায় থাকবে ও
অস্বস্তি বোধ দূর হবে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

সম্প্রতি
সেন্টার ফ্রেশের বিজ্ঞাপনে নাট্যাভিনেতা সিয়াম কাজ করেছেন। তাতেও বলা হয়, ‘সাথে
রাখো সেন্টার ফ্রেশ, যা দেয় মাস্কের পেছনেও ফ্রেশনেস যখন তখন’।