ক্যাটাগরি

খুলনায় ২ বাইকের সংঘর্ষে কলেজশিক্ষক নিহত

নিহত সেলিম আহমেদ (৩৫) তেরখাদার চিত্রা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক।

উপজেলার আজগড়ার গাউচবাড়ী এলাকায় শুক্রবার সকালে তিনি মারা যান বলে তেরখাদা থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান।

তিনি বলেন, খুলনা থেকে তেরখাদায় ফিরছিলেন সেলিম আহমেদ। পথে তার মোটরসাইকেলের সাথে আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত
হন। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।