শুক্রবার নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর
রৌশন বোডিং এলাকার একটি খাল থেকে নগ্ন লাশটি উদ্ধার করা হয় বলে পাঁচলাইশ থানার এসআই
নুরুল আলম মিয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, “লাশের পরনে কোনো কাপড় নেই। ধারণা
করছি খালের পানিতে ভেসে অন্য জায়গা থেকে লাশটি এখানে এসেছে।”
আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানার
চেষ্টা করছে পুলিশ।