‘অপহৃত’ পাইওখ্যই মারমা (৩৫) উপজেলার চিৎমরম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড
যুবলীগের সাধারণ সম্পাদক। ওই ওয়ার্ডের মৈইদংপাড়ার চম্বুক মারমার ছেলে তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী অভিযোগ বরেন, বৃহস্পতিবার
সন্ধ্যায় সশস্ত্র সন্ত্রাসীরা মৈইদং পাড়া থেকে তাকে অপহরণ করে।
তাকে উদ্ধারের দাবি জানিয়ে ঘটনার প্রতিবাদে চিৎমরম এলাকায় শুক্রবার সকালে
বিক্ষোভ দেখিয়েছে আওয়ামী লীগ। বিক্ষোভে অংসুইছাইন চৌধুরী ছিলেন।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত
অভিযোগ দেয়নি। পুলিশ খবর পেয়ে পরিবারের সঙ্গে কথা বলেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা
তার খোঁজে অভিযান চালাচ্ছে।