ক্যাটাগরি

ওয়েল্ডিংয়ের কাজের সময় শিল্পকলা প্রাঙ্গণে আগুন

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চিত্রশালা ভবনের দক্ষিণ দিকে মসজিদের পাশে এ ঘটনা ঘটে বলে শিল্পকলা একাডেমির কর্মীরা জানান।

কালাম নামের এক কর্মী বলেন, ছাউনি তৈরি করার জন্য ওয়েল্ডিংয়ের কাজ চলছিল সেখানে। মসজিদের পাশে একটি শেডের ওপর পলিথিন রাখা ছিল।

“ওয়েল্ডিংয়ের সময় জ্বলন্ত ফুলকি ছিটকে গিয়ে ওই পলিথিনে পড়লে আগুন লেগে যায়। সবাই মিলে কয়েক বালতি পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলায় আর ছড়াতে পারেনি।”

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, তাদের একটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু তার আগেই শিল্পকলার কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।