জেলার কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকা
থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয় বলে কালিয়াকৈর থানার
পরিদর্শক রাজীব চক্রবর্তী জানান।
তারা হলেন- জেলার কালিয়াকৈর উপজেলার হরিণহাটি
এলাকার হোসেন উদ্দিনের ছেলে কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ
সম্পাদক হাফিজুর রহমান (৬২), তার ছেলে মো. রাজু (৩৩), রাজুর খালা শিউলি আক্তার (৫০)
ও তাদের বাড়ির ভাড়াটিয়া নেত্রকোণার কলমাকান্দা থানার কোটাকাটি এলাকার চান মিয়ার ছেলে
রুস্তম আলী (৩৪)।
পরিদর্শক রাজীব বলেন, “বুধবার রাত ১১টার
দিকে মফিজ উদ্দিনের ছেলে একাধিক মামলার আসামি এমদাদুল হককে গ্রেপ্তার করতে যায় পুলিশ।
এ সময় আসামির চাচাত ভাই মাদকাসক্ত রাজুসহ বেশ কয়েকজন পুলিশের কাজে বাধা দেন। পুলিশ
পরিচয় দিলেও রাজু, তার বাবা, খালা ও তাদের বাড়ির ভাড়াটিয়াসহ কয়েকজন পুলিশকে মারধর করেন।
“তারা পুলিশের এএসআই সুলতান উদ্দিনের
কাছ থেকে তিন হাজার ৭০০ টাকার একটি ঘড়ি ছিনিয়ে নেন এবং পুলিশ কর্মকর্তাদের অবরুদ্ধ
করে রাখেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার
করা হয়।”
এ ঘটনায় এএসআই শামসুদ্দোহা বাদী হয়ে বৃহস্পতিবার
সাতজনের নাম উল্লেখসহ করেঅজ্ঞাত আরও ছয়-সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন
বলে জানান পরিদর্শক রাজীব।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী
বলেন, একাধিক মামলার আসামি ধরতে গেলে ক্ষিপ্ত হয়ে রাজুসহ অন্যরা পুলিশের ওপর হামলা
করে এবং এলোপাতাড়ি মারধর করে আহত করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত
পুলিশদের উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।