ক্যাটাগরি

গাজীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭

কাপাসিয়া
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে
তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারা
হলেন- উপজেলার তরগাঁও পূর্বপাড়ার মো. মোস্তফা বেপারীর ছেলে রোমান বেপারী (২০), তরগাঁও
এলাকার মো. মহসিন বেপারীর ছেলে মো. জুবায়ের বেপারী (২০),মফিজ সরদারের ছেলে মো. মোরসালিন
সরদার (২১), এহসান বেপারীর ছেলে মো. সাহাবুল হোসেন সাকিব (২২), বোয়ালের টেক এলাকার
সফুর উদ্দিনের ছেলে মাসুম শেখ (২১), শামসুল হক ভূঁইয়ার ছেলে রাকিব হোসেন (২০) ও বাদল
মোড়লের ছেলে মাহফুজুল হক (২০)।

তবে
প্রধান আসামি উপজেলার করিহাতা ইউনিয়নের চরখামের গ্রামের আইন উদ্দিনের ছেলে সাখাওয়াত
হোসেনকে (২৮) ধরতে পারেনি পুলিশ।

পরিদর্শক
আফজাল বলেন, প্রবাসীর এই স্ত্রী তরগাঁও এলাকায় তার মায়ের বাড়িতে বেড়াতে আসার পরদিন
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান সাখাওয়াত।
পরে তাকে কৌশলে নবীপুর নর্দারটেকে নিয়ে কড়ইগাছতলায় দলবেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

“তাছাড়া
আসামিরা গৃহবধূকে আটকে রেখে তার মায়ের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।
না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। মা থানায় মামলা করলে পুলিশ তাকে উদ্ধারসহ আসামিদের
গ্রেপ্তার করে।”

তাকে
ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়েছেন
পরিদর্শক আফজাল হোসেন।