ক্যাটাগরি

চট্টগ্রামে হাসপাতালে হাজতির মৃত্যু

শুক্রবার বেলা ২টার
দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমির হোসাইন ইসহাকের (২৯) মৃত্যু হয় বলে চট্টগ্রাম
কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম জানান।

ইসহাকের বাড়ি গোপালগঞ্জের
কোটালিপাড়ায়।

জেলার রফিকুল বলেন,
ওই হাজতি দীর্ঘ দিন জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় এবং অন্যান্য শারীরিক সমস্যা থাকায়
তাকে গত ১২ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি
চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের অভিযানে ‘বিপুল পরিমাণ’ অস্ত্রসহ হামজা ব্রিগেডের
সদস্য আমিরসহ বেশ কযেকজন গ্রেপ্তার হয়েছিলেন।