ক্যাটাগরি

চিত্রশিল্পী আবু তাহের আর নেই

শুক্রবার সকাল সাড়ে
১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
বলে তার ছেলে আবু মনজুর সাইফ জানিয়েছেন।

শিল্পীর বয়স হয়েছিল
৮৭ বছর। তিনি দীর্ঘ দিন মস্তিষ্ক ও কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

রাজধানীর ল্যাব এইড
হাসপাতালে দুই মাস চিকিৎসার পর আবু তাহেরকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়েছিল।
দেশে ফিরে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে  ইউনাইটেড
হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা গেলেন তিনি।

ছবি আবু তাহেরের ফেইসবুক পেইজ থেকে নেওয়া

ছবি আবু তাহেরের ফেইসবুক পেইজ থেকে নেওয়া

শনিবার বাদ জোহর বারিধারা
ডিওএইচএস জামে মসজিদে আবু তাহেরের জানাজা হবে। পরে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন
করা হবে।

আবু তাহেরের জন্ম ১৯৩৬
সালে। তিনি ১৯৬৩ সালে ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে বিএফএ ডিগ্রি নেন। শিল্পকলায় অবদানের
জন্য একুশে পদকসহ বিভিন্ন পদক ও পুরস্কার পেয়েছেন তিনি।

শিল্পী আবু তাহেরের
সর্বশেষ প্রদর্শনী হয়েছিল ২০১৮ সালের ২৯ জুলাই। ধানমন্ডির গ্যালারি চিত্রকে ১২ দিনের
সেই প্রদর্শনী সাজানো হয়েছিল তেল রং, জল রং, অ্যাক্রেলিক ও মিশ্র মাধ্যমে আঁকা ৫৫টি
চিত্রকর্ম দিয়ে।

এছাড়া ২০১৭ সালে রাজধানীর
শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে চিত্রকর্ম প্রদর্শনীর অন্যতম উদোক্তা
ছিলেন তিনি।

আবু তাহেরের দুই ছেলে
ও দুই মেয়ে রয়েছে।