ক্যাটাগরি

বিজয় দিবস কাবাডিতে সেরা নৌবাহিনী

জাতীয় কাবাডি স্টেডিয়ামে
শুক্রবার ফাইনালে ৩৮-২৫ পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনীকে হারায় নৌবাহিনী। দুই দলের
প্রথমার্ধ শেষ হয়েছিল ১০-১০ পয়েন্ট সমতায়।

গ্রুপ পর্বে নিজেদের
শেষ ম্যাচে নৌবাহিনী ৩৯-৩১ পয়েন্টে সেনাবাহিনীকে ও বিমান বাহিনী ৫০-২৮ পয়েন্টে পুলিশকে
হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠেছিল।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে
গত মার্চ থেকে বন্ধ থাকার পর এই প্রতিযোগিতা দিয়ে মাঠে ফিরল কাবাডি।