ক্যাটাগরি

মাস্ক ছাড়া বিনোদন কেন্দ্রে গিয়ে গুণতে হল জরিমানা

শুক্রবার নগরীর জিইসি মোড়, ফয়’স লেক, চিড়িয়াখানা,
জাম্বুরি পার্ক ও সিআরবি এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরের বাইরে জনগণকে
মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। সবার মাস্ক নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসন
প্রতিদিন ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর
ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুটির দিনে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের
ভিড় বাড়ে। অনেকে মাস্ক ছাড়া ঘুরে বেড়ায়।

মাস্ক পরা নিশ্চিত করতে ফয়’স লেক ও চট্টগ্রাম
চিড়িয়াখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর।

তিনি মাস্ক না পরে বিনোদন কেন্দ্রে আসায়
২০ জনকে তিন হাজার টাকা জরিমানা করেন।

মাস্ক না পরায় জিইসি মোড়ে ১৫ জনকে তিন হাজার
১০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

এছাড়া জাম্বুরি পার্ক ও সিআরবি এলাকায় নির্বাহী
ম্যাজিস্ট্রেট উমর ফারুক ২০ জনকে তিন হাজার টাকা জরিমানা করেন।