ক্যাটাগরি

শোয়েবের ছোঁয়ায় জাদু দেখাবেন আমির!

আমিরের অবসরের খবর ছড়িয়ে পড়ার পর টুইটারে শোয়েব জানান প্রতিক্রিয়া, “আমিরকে আমার কাছে দিন, এরপর দেখুন মাঠে সে কী জাদু দেখায়। ওকে (প্রতিভার) অপচয় হতে দেবেন না।”

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক তার ইউটিউব চ্যানেলে বলেছেন, এমন সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে পস্তাতে হতে পারে আমিরকে।

“ আমার মনে হয়, আমির একটু বেশিই আবেগপ্রবণ হয়ে গেছে এবং ওর কাছের মানুষদের উচিত ওকে বোঝানো যে আবেগময় অবস্থায় চটজলদি সিদ্ধান্ত নিলে পরে বেশির ভাগ সময়ই আক্ষেপ করতে হয়। যদি টিম ম্যানেজমেন্ট বা ওয়াকার ইউনিসকে নিয়ে ওর অস্বস্তি থাকে, ওর উচিত ছিল মিসবাহর সঙ্গে কথা বলা। মিসবাহ সাড়া না দিলে পিসিবির সঙ্গে কথা বলতে পারত।”

“ আমিরের যে ধরনের সামর্থ্য আছে, ওর উচিত ছিল ফিরে আসার লড়াইয়ে নিজের ওপর আস্থা রাখা ও পাকিস্তানকে আরও অনেক বছর সেবা দেওয়া।”

পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের মানসিক অত্যাচার আর সহ্য করতে পারছিলেন না জানিয়ে মাত্র ২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন আমির।