ক্যাটাগরি

উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হতে হবে: ফারুক খান

শনিবার
বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের
উদ্যোগে ‘সংগ্রাম ও স্বাধীনতা, স্বনির্ভরতা
এবং সমৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

ফারুক খান
বলেন, “ধর্মহীন নয়, বরং ধর্মনিরপেক্ষতার
পক্ষে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের প্রকৌশলীরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
প্রকৌশলীরা দেশের সোনার সন্তান। দেশের প্রকৌশলীরা পদ্মা সেতুসহ বড় বড় মেগা প্রকল্প
বাস্তবায়ন করছেন, যা মাননীয় প্রধানমন্ত্রীও প্রশংসা করেছেন।

“তবে মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রকৌশলীদের প্রকল্প সময়মতো এবং মানসম্পন্নভাবে শেষ করারও তাগিদ দেন। দেশের প্রকৌশলীরা মাননীয় প্রধানমন্ত্রীর
ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নে সব সময় সামনের সারিতে থাকবেন এটা আশা।”

সভায় আওয়ামী
লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত করা মানে বাংলাদেশের স্বাধীনতা, দেশের জনগণের ওপর আঘাত। জাতির পিতার ভাস্কর্যের উপর আঘাত কোনোভাবেই সহ্য করা হবে না। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই ভাস্কর্যে আঘাত
করেছে মৌলবাদী গোষ্ঠী। দেশের প্রকৌশল সমাজ প্রকৌশল,
প্রযুক্তি, উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রাকে নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার মাধ্যমে এর সমুচিত জবাব দেবে।”

আইইবি ঢাকা
কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশারের সঞ্চালনায় আইইবি ঢাকা কেন্দ্রের
চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেনের সভাপত্বিতে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী
মো. নুরুল হুদা, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি এবং ডুয়েটের উপাচার্য প্রকৌশলী মো. হাবিবুর
রহমান, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ও ভাইস-প্রেসিডেন্ট
(এইচআরডি), আইইবি প্রকৌশলী মো. নুরুজ্জামান এবং আইইবির সম্মানী
সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু) বক্তব্য রাখেন।