ক্যাটাগরি

কোভিড-১৯: ভারতে শনাক্ত কোটি ছাড়াল

শনিবার দেশটিতে মোট শনাক্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা আরো আগেই ভারতে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল। বিশেষ করে সেপ্টেম্বরের মাঝামাঝিতে যখন দৈনিক শনাক্ত লাখের কাছাকাছি থাকতো। তবে গত মাস থেকে ওই অবস্থার পরিবর্তন হয়েছে। এ মাসে গড়ে দৈনিক ৩০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১২৫ জন নতুন শনাক্ত এবং ৩৪৭ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে এক লাখ ৪৫ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে।

তবে সংক্রমণ হ্রাসের সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে সচেতনার অভাবও দেখা দিয়েছে। জনগণ মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মের খুব একটা তোয়াক্কা করছে না।

আগামী জানুয়ারি থেকে ভারতে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম শুরু হতে পারে।

সেখানে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার এবং স্থানীয় কোম্পানি ভারত বায়োটেক এর টিকার জরুরি অনুমোদনের বিষয়ে আলোচনা চলছে।