ক্যাটাগরি

চোটে বছর শেষ নেইমারের

ফরাসি ক্লাবটির
মেডিকেল বিভাগ শনিবার জানান, এখনও গোড়ালির চোট থেকে সেরে ওঠেননি নেইমার। আগামী বছরের
জানুয়ারিতে তাকে পাওয়ার আশা করছে তারা।

গত রোববার ঘরের
মাঠে লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের
ট্যাকলে গোড়ালিতে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন নেইমার। সেসময় ব্যথায় কাতরাচ্ছিলেন
তিনি।

এই চোট কাটিয়ে নেইমারের
দ্রুত ফেরাটা কঠিনই। তবে শুক্রবার দলটির কোচ টমাস টুখেল শুনিয়েছিলেন আশার বানী। লিলের
বিপক্ষে রোববারের ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন তিনি।

চলতি বছর লিলের
ম্যাচসহ দুটি ম্যাচ রয়েছে পিএসজির। আগামী বৃহস্পতিবার স্ত্রাসবুরের বিপক্ষে খেলবে ফরাসি
চ্যাম্পিয়নরা।