ক্যাটাগরি

বগুড়ার রাস্তায় নবজাতকের লাশ

সদর থানার পরিদর্শক
আবুল কালাম
আজাদ জানান,
গোহাইল রোডে
পার্কের সামনে
থেকে শনিবার সন্ধ্যায় তারা এই নবজাতকের লাশ উদ্ধার
করেন।

ওই এলাকার অটোরিকশা চালক হাসেম মিয়া বলেন,
তিনি এক
লোককে রাস্তায়
একটি 
ব্যাগ রেখে যেতে দেখেন। একটু পরে
একজন পরিচ্ছন্নতাকর্মী এসে ব্যাগ  খুলে লাশ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন।

পরিদর্শক কালাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য শহীদ
জিয়াউর মেডিকেল
কলেজ হাসপাতাল
মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।