ক্যাটাগরি

বাংলাদেশ নিয়ে ভ্রান্ত ধারণা পাল্টাতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বঙ্গবন্ধু গ্যালারি ও লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে একথা
বলেন তিনি।

মোমেন
বলেন, “আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে, আমাদের এই কর্নারের মাধ্যমে বাংলাদেশের যে অভাবনীয়
সাফল্য সেগুলো আমরা পৃথিবীর মধ্যেছড়িয়ে দিতে চাই।

“এমনভাবে
জানান দিতে চাই, আমাদের সম্পর্কে যে বহির্বিশ্বে একটি ভ্রান্ত ধারণা আছে, ভ্রান্ত ধারণা
হচ্ছে বাংলাদেশ একটি দারিদ্র্যক্লিষ্ট এবং ঘূর্ণিঝড় কবলিত একটি তলাবিহীন ঝুড়ি, এটার
পুরো পরিবর্তন চাই।”

তিনি
বলেন, “পরিবর্তন করে আমরা বলতে চাই, এটি হচ্ছে একটি অগ্রসরমান অর্থনীতি, সম্ভাবনাময়অর্থনীতি
এবং এট ইজ এ ল্যান্ড অব অপরচুনিটিজ।

“এজন্য
আমাদের মিশনগুলো নিজ নিজ উদ্যোগে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছেন এবং সফলভাবে সেগুলো
সম্পন্ন করেছেন।”

 

মুজিববর্ষে
বিভিন্ন দেশে বাংলাদেশের ৭৮টি মিশনের মধ্যে ৬৮টিতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে
বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি
বলেন, “বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছদ্য। আমরা সারাবিশ্বে এ দুইটা ইমেজ কাজে লাগাচ্ছি,
যাতে বাংলাদেশ যে সম্ভাবনাময় ও সুযোগের দেশ সেটা প্রকাশ পায়।

“এর
ফলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ বাড়লে দেশে কর্মসংস্থান হবে। আমরা বিশ্বাস
করি, আমাদের দেশে যে যুবকরা আছে, তারা এ ব্যাপারে অগ্রসর হয়ে আসবেন, তারা এক্ষেত্রে
সুযোগ পাবেন। আর তারা যদি সুযোগ পান, বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না। সে অবস্থায়
আমরা পৌঁছে গেছি।”