২০১৮-১৯ আসরে শেষ
ষোলোর প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলে জিতে ভালো অবস্থানে ছিল পিএসজি। কিন্তু
নিজেদের আঙিনায় ৩-১ গোলে হেরে অ্যাওয়ে গোলে পিছিয়ে বিদায় নেয় লিগ ওয়ানের দলটি।
ফিরতি পর্বে পিএসজি
দ্বিতীয় গোলটি হজম করে বুফ্ফনের ভুলে। মার্কাস র্যাশফোর্ডের সোজাসুজি শট ধরতে গিয়ে
তালগোল পাকান অভিজ্ঞ তিনি। সেই সুযোগে ছুটে এসে আলগা বল জালে ঠেলে দেন রোমেলু লুকাকু।
ফ্রান্সের বিখ্যাত
ক্রীড়াদৈনিক লেকিপে-কে সম্প্রতি সেই ম্যাচের স্মৃতি তুলে ধরেন বর্তমান ইউভেন্তুসে খেলা
বুফ্ফন।
“এটা এমন একটা ম্যাচ, যেটা নিয়ে আমি সপ্তাহে কমপক্ষে তিন
থেকে চারবার ভাবি। খুব আফসোস হয়।”
“আমি নিশ্চিত ছিলাম যে সেই মৌসুমে আমরা ফাইনালে উঠব। ম্যানচেস্টারে
আমরা বড় একটি ম্যাচ জিতেছিলাম। (ফিরতি পর্বে) দুর্ভাগ্যবশত অবিশ্বাস্য ভুলের জন্য আমি
নিজেকে দোষ দিই। আমার যে অভিজ্ঞতা সেখান থেকে ভুলটা করা আমার উচিত হয়নি।”
লম্বা ক্যারিয়ারে
চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া ফুটবলের প্রায় সব বড় শিরোপাই জিতেছেন ৪২ বছর বয়সী বুফ্ফন।