ক্যাটাগরি

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী ‘ফেনসিডিলসহ’ আটক

চাঁপাইনবাবগঞ্জ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুর রহমান জানান, শনিবার বিকালে এ
ঘটনয় দুইজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ থানায় মামলা হয়েছে।

তারা হলেন- রাজশাহী
জেলা পরিষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান ও চাঁপাইনবাবগঞ্জের
শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার গ্রামের মোহাম্মদ ওয়াহদিুজ্জামান লাজুক।

পরিদর্শক
সাইফুর রহমান বলেন, মহানন্দা সেতু টোলঘর এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে অভিযান
চলাকালে একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়।

“রাজশাহী জেলা
পরিষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামানের সরকারি গাড়িতে পাঁচটি
কোকা কোলার বোতলে সাড়ে ছয় লিটার ফেনসিডিল পাওয়া গেছে। নূরুজ্জামান নিজেই গাড়ি
চালাচ্ছিলেন। তার পাশে বসে থাকা ওয়াহিদুজ্জামান লাজুকের পায়ের কাছে ওই বোতলগুলো
ছিল।”

আটকের পর নূরুজ্জামান
নিজের পরিচয় দিলে তাদের রাতেই চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে নেওয়া হয় বলে তিনি
জানান।

চাঁপাইনবাবগঞ্জ
থানায় পরিদর্শক সাইফুর রহমান বাদী হয়ে শনিবার বিকালে তাদের বিরুদ্ধে মামলা করেন
বলে জানান ওসি মোজাফফর হোসেন।