পর্দা কাঁপানো এই তারকা ক্যামরার সামনে যতটা সাবলীল বলে নিজেকে মনে করেন, র্যাম্পে ততটা নন -বরে স্বীকার করেন নিজেই।
নিজের উচ্চতা নিয়ে সংশয়ে থাকা সানি লিওন অবশ্য এখন আর ওসব ভাবেন না। বরং যেকোনও মঞ্চেই দাঁপিয়ে বেড়ানোই তার কাজ।
সম্প্রতি তিনি হাঁটলেন মেহেকা মিরপুরীর পোশাক পরে।
এরপরেই ছোট্ট একটি আলাপ চলাকালে জানালেন কার সঙ্গে তিনি র্যাম্পে হাঁটতে চান।
তিনি আর কেউ নন, আরেক শো স্টপার রনবীর সিং। কারণটাও মজার। সানি বলেন, “রনবীর নিজেই এতোটা আইক্যান্ডি যে সবাই ওর দিকেই লক্ষ করবে! আমি বরং ফুরফুরে মুডে হেঁটে বেড়াতে পারবো।”
বলেও হেসে ফেলেন সানি লিওন।
উল্লেখ্য রনবীর সিংয়ের প্রাণোচ্ছলতা বলিউডের সবার প্রিয়। যেকোনও অনুষ্ঠান মাতিয়ে রাখার ওস্তাদও রনবীর সিং।