শনিবার নগরীর ইপিজেড থানার খেজুরতলা এলাকায় আউটার রিং রোডের পাশে সাগর
পাড় থেকে মো. আলমগীর (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
আলমগীর খেজুরতলা এলাকার বাসিন্দা। তিনি ইট, বালু সরবরাহের কাজ করতেন বলে
পুলিশ জানায়।
ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলমগীরের
শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে। আউটার রিং রোডের পাশে সাগর পাড় থেকে লাশ উদ্ধার
করা হয়েছে। সেখান থেকে রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, “শুক্রবার বিকালে আলমগীর বাসা থেকে বের হয়েছিলেন বলে পরিবারের
সদস্যরা জানিয়েছেন। শনিবার স্থানীয়রা সাগর পাড়ে লাশ দেখে পুলিশকে জানায়।”