র্যাব ৬-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত খুলনার লবণচরা থানার সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে কাইয়ুম আয়রন ওয়ার্কশপে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, “তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, ১৮ হাজার ৯৯৫ টাকা ও ১৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।”
আটককৃতরা হলেন- লবণচরা স্লুইসগেট এলাকার ইনসান উদ্দিন মিয়ার ছেলে হাফিজুর রহমান (৩২), লবণচরার ইব্রাহিমিয়া মাদ্রাসা রোডের আব্দুস সাত্তার শেখের ছেলে কাইয়ুম হোসেন (৩৩), মঞ্জুর হোসেন মজনুর ছেলে মুস্তাকিন হোসেন (২৬), বাগেরহাটের রামপালের গৌরম্ভা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে জিল্লুর রহমান (৩১), নোয়াখালীর বেগমগঞ্জের ইব্রাহিমিয়া মাদ্রাসা রোডের মঞ্জুর হোসেন মুন্সীর ছেলে আলমগীর হোসেন মুন্সী (৩০), গোপালগঞ্জের বলাকৈর গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে রাজিবুল আলম (৩৭), বাগেরহাটের মোরেলগঞ্জের উত্তর সরুলিয়া গ্রামের চান মিয়া বেপারীর ছেলে সুমন বেপারী (৩৩) ও নেত্রকোণার বারহাটা থানার চন্দ্রপুরের আব্দুল কুদ্দুস শেখের ছেলে জাহাঙ্গীর (২৯)।