ক্যাটাগরি

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাতক্ষীরায় আরও একজনের সাক্ষ্য

সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবিরের আদালতে
রোববার এই সাক্ষ্য দেন সাংবাদিক ইয়ারব হোসেন।

এছাড়া কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম
লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু
ও শওকত হোসেন দ্বিতীয় দফা সাক্ষ্য দিয়েছেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির বলেন, এই নিয়ে
এ মামলায় মোট ১৯ জনের সাক্ষ্য নেওয়া হল।

মুনির
বলেন, “সাক্ষ্য-প্রমাণে পাওয়া গেছে, ২০০২ সালের ৩০ অগাস্ট কলারোয়ায় গাড়িবহরে হামলায়
নেতৃত্ব দেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের তৎকালীন বিএনপি দলীয় সংসদ সদস্য হাবিবুল
ইসলাম হাবিব। ন্যায়বিচার হলে আসামিরা আইন অনুযায়ী শাস্তি পাবেন।”

অপরদিকে
আসামিপক্ষের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “মামলার বিবরণে যা বলা হয়েছে সেদিন
এ রকম কোনো ঘটনা ঘটেনি। বিরোধীদলীয় নেত্রী কলারোয়া ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ,
বিএনপি ও পরে কয়েকজন সাংবাদিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।”