ক্যাটাগরি

ফরিদপুরে ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার

বৃহস্পতিবার মধুখালি থানায় মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন
র‌্যাব কর্মকর্তা।

গ্রেপ্তার রুস্তম ফকির (৫০) নাটোরের বাঘাতিপাড়া থানার শিবপাড়া গ্রামের
শুকুর ফকিরের ছেলে।

র‌্যাব-৮ এর সিপিসি-২ এর ফরিদপুর ক্যাম্পের উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক
মেজর খালেদ মাহমুদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে মধুখালির আড়কান্দি
গ্রাম থেকে রুস্তম ফকিরকে আটক করার পর তার হেফাজতে থাকা ৭৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার
করা হয়।

এ ঘটনায় একটি শ্যালো মেশিন চালিত যান ‘আলমসাধু’ (নছিমন) গাড়ি, মোবাইল ফোন
ও সিমকার্ড জব্দ করা হয়েছে।

পরে এ ব্যাপারে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।