রোববার
দুপুর ১২টার দিকে উপজেলার নাগপাড়া গ্রামের ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে
জানিয়েছে পুলিশ।
নিহত
পারভেজ হাসান (১৫) উপজেলার উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর গ্রামের ইখতিয়ার হোসেনের
ছেলে এবং বিএলকে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
শৈলকুপা
থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পারভেজ উপজেলার নাগপাড়া গ্রামে মামা বাড়িতে বেড়াতে
আসে। দুপুর ১২টার দিকে মামার মোটরসাইকেল চালাতে গেলে ওই গ্রামের ফকিরবাড়ি নামক
স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
স্থানীয়রা
তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।