ক্যাটাগরি

ঠাকুরগাঁওয়ে ডাকাতি ও চুরির মামলার আসামি গ্রেপ্তার

রোববার ভোররাতে সদর উপজেলার
বালিয়া ইউনিয়নের ভুল্লী সিংগিয়া মাস্টারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার
ওসি মো. তানভিরুল ইসলাম জানান।

গ্রেপ্তার শাহিনুর রহমান
শাহিন (৩৫) ভুল্লী সিংগিয়া মাস্টারপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

মামলার বরাতে ওসি তানভিরুল
ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ০৮ অগাস্ট সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের
মুজাবন্নী প্রধানপাড়া গ্রামের মনজুরুল ইসলামের বাড়িতে কৌশলে খাবারে চেতনানাশক ওষুধ
প্রয়োগ করে ওই বাড়ির সদস্যদের অজ্ঞান করা হয়। এরপর সেই বাড়ি থেকে মালামাল লুট করে নিয়ে
যায় অজ্ঞান পার্টির সদস্যরা। এই ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

“মামলার তদন্তে ডাকাতি
ও মোটরসাইকেল চোরের হোতা শাহিনুর রহমান শাহিনের নাম উঠে আসে।”

ওসি বলেন, গোপন সংবাদ
পেয়ে রোববার ভোররাতে সদর থানার পুলিশ ভুল্লী সিংগিয়া মাস্টারপাড়া গ্রামে ডাকাতি ও মোটরসাইকেল
চোরের মূলহোতা শাহিনুরের বাড়িতে অভিযান চালায়। এই সময় পালানোর চেষ্টা করলে শাহিনুর
রহমানকে গ্রেপ্তার করা হয়।

“গ্রেপ্তারের পর প্রাথমিক
জিজ্ঞাসাবাদে শাহিনুর সেই বাড়িতে চুরির কথা স্বীকার করেছেন।”

শাহিনুর রহমান শাহিনের
বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মোটরসাইকেল চুরি, ডাকাতি, বাসায় চেতনানাশক ওষুধ দিয়ে
মালামাল লুটসহ বিভিন্ন মামলার পাঁচটি পরোয়ানা রয়েছে বলে ওসি জানান।

ওসি তানভিরুল আরও বলেন,
শাহিনুর রহমানের বিরুদ্ধে শুধু ঠাকুরগাঁও নয়, নারায়ণগঞ্জেও ডাকাতির মামলা রয়েছে। এছাড়া
দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও চেতনানাশক ওষুধ খাইয়ে মালামাল লুটের
মামলা রয়েছে।

রোববার দুপুরে আদালতের
মাধ্যমে শাহিনুর রহমান শাহিনকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয় বলে তিনি জানান।