পরীক্ষার পর রোববার দুই টেস্টের সিরিজ থেকে তার ছিটকে যাওয়ার
বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিন সিঙ্গেল নিতে গিয়ে চোট পান
ধনাঞ্জয়া। কোনোমতে রান পূর্ণ করেই মাঠে শুয়ে পড়েন সে সময় ৭৯ রানে থাকা এই ব্যাটসম্যান।
৫৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়া শ্রীলঙ্কাকে পথ
দেখান ধনাঞ্জয়া। ১০৬ বলে ১১টি চার ও একটি ছক্কায় গড়া ইনিংসে দলকে নিয়ে যান ভালো অবস্থানে।
৬ উইকেটে ৩৪০ রানে শনিবার প্রথম দিনের খেলা শেষ করে সফরকারীরা।
শুধু ব্যাটিং নয়, ধনাঞ্জয়ার ডানহাতি অফ-স্পিনও মিস করবে
শ্রীলঙ্কা।
দুই সপ্তাহ তাকে দলের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।
আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তাকে পাওয়ার আশা করছে শ্রীলঙ্কা।
আগামী ১৪ জানুয়ারি গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।