তিনি চট্টগ্রাম শহরের হালিশহরে নিজের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন
বলে তার ছোট ভাই মুজিবুল হক চৌধুরী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উনার শারীরিক অবস্থা ভালো আছে।
কোনো ধরণনের জটিলতা নেই।”
গত ২০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির সভায় অংশ নিয়েছিলেন
হুইপ সামশুল হক। পরে জ্বর এলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়।
বৃহস্পতিবার পরীক্ষার ফল কোভিড-১৯ ‘পজেটিভ’ আসে।
আওয়ামী লীগ নেতা সামশুল হক চৌধুরী এ নিয়ে তৃতীয়বারের মত
সংসদে চট্টগ্রাম-১২ আসনের প্রতিনিধিত্ব করছেন।