ক্যাটাগরি

২৫% শুল্কে চাল আমদানির অনুমতি

চালের আমদানি শুল্ক এখনকার ৬২ দশমিক ৫ শতাংশ
থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চালের
দাম নিয়ে ভোক্তাদের যাতে কষ্ট না হয়, আবার কৃষকও যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য
নিয়ন্ত্রিত মাত্রায় চাল আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

আমদানির মাত্রা কীভাবে নিয়ন্ত্রিত হবে, সেই
ব্যাখ্যায় মন্ত্রী বলেন, “কেবল বৈধ আমদানিকারকরা ১০ জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে
আমদানির আবেদন করবেন। সেখান থেকে মন্ত্রণালয় কাকে কী পরিমাণ আমদানি করতে দেবে সেই
সিদ্ধান্ত জানাবে। অনুমোদন পাওয়ার পর কে কী পরিমাণ আমদানি করেছে সেই হিসাবও রাখা
হবে।“

বিস্তারিত আসছে