ক্যাটাগরি

সরকারি মাধ্যমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

এদের চূড়ান্তভাবে নিয়োগের আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করে নিতে বলা হয়েছে।

পিএসসি বলছে, পরবর্তীতে কাগজপত্রসহ যোগ্যতার ঘাটতি ধরা পড়লে, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে নিয়োগের জন্য এই সুপারিশ বাতিল করা হবে।

“ক্ষেত্র বিশেষ প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকরিতে নিয়োগের পর এমন কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।”