ক্যাটাগরি

আতলেতিকোর সঙ্গে কস্তার চুক্তি বাতিল

এক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে লা লিগার
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। ৩২ বছর বয়সী কস্তার সঙ্গে তাদের চুক্তির মেয়াদ
ছিল ২০২১ সালের জুন পর্যন্ত।

লা লিগায় বুধবার ঘরের মাঠে গেতাফের বিপক্ষে খেলবে
আতলেতিকো। আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে কোচ দিয়েগো সিমেওনে জানান চুক্তি
বাতিলের কারণ। 

“অনেক বছর আমরা একসঙ্গে কাটিয়েছি। সে
আমাদের অনেক কিছু দিয়েছে, আমরাও তাকে অনেক কিছু দিয়েছি।”

“আমরা তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছি।
তার কোনো ক্ষতি না করে পাশে থাকতে চেয়েছে ক্লাব। বিষয়টি মীমাংসা করতে পেরে ভালো
লাগছে।”

আতলেতিকোর সবশেষ ২০১৩-১৪ মৌসুমের লিগ জয়ে বড় অবদান ছিল
কস্তার, করেছিলেন ২৭ গোল। সেই বছরেই অবশ্য চেলসিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৮ সালে
আবার ফেরেন পুরনো ঠিকানায়।

এ যাত্রায় অবশ্য আশানুরূপ পারফর্ম করতে পারেননি কস্তা।
কয়েক দফায় চোটে ভুগে ৪৩ লিগ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। গোল করেন ১২টি। ২০১৮ সালে
জেতেন ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ।

ক্যারিয়ারের এ পর্যায়ে কস্তা নতুন চ্যালেঞ্জ নিতে চান বলে
জানালেন সিমেওনে।

“সে নতুন চ্যালেঞ্জের প্রয়োজন বোধ করছে।
আমি নিশ্চিত, সে যেখানেই যাক না কেন ভালো করবে।”