নিহত এহসানুল হক (২২) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর
উপজেলার বাটগাঁও গ্রামের হিরু মিয়ার ছেলে।
সোমবার ভোরে ‘দুর্জয় ভৈরব’ চত্বর এলাকায় ঢাকা-সিলেট
মহাসড়কে তাকে হত্যা করা হয় বলে ভৈরব থানার ওসি মো. শাহিন জানিয়েছেন।
তিনি বলেন, ভৈরব নদী বন্দরের কয়লা ওঠানো-নামানোর
কাজ করতেন এহসানুল। ভোরে বাড়ি ফেরার সময় দুইজন তাকে ছুরিকাঘাত করে। তাকে ভৈরব উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে তাকে কেন হত্যা করা হয়েছে সে বিষয়ে তিনি
কিছু বলতে পারেননি।