ফিলিপিন্সের পরিবহন মন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে এবং বহাল থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
নিষেধাজ্ঞার আওতায় ওই ১৯ দেশ থেকে ফিলিপিনো এবং বিদেশি কেউই ফিলিপিন্সে ঢুকতে পারবে না। একটি গ্রুপ টেক্সট মেসেজে সাংবাদিকদের একথা জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।
১৯টি দেশের মধ্যে আছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর এবং জাপান।
যুক্তরাজ্যে প্রথম করোনাভাইরাসের অতি-সংক্রামক নতুন ধরন শনাক্ত হওয়ার পর ফিলিপিন্স এর আগে সেদেশ থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছিল। পরে সে নিষেধাজ্ঞা মধ্য জানুয়ারি পর্যন্ত বাড়ানোও হয়।
ব্রিটিশ বিজ্ঞানীরা করোনাভাইরাসের নতুন ধরনটিকে ‘ভিইউআই-২০২০১২/০১’ নামেই ডাকছেন। করোনাভাইরাসে এরই মধ্যে বিশ্বে ১৭ লাখের বেশি মানুষের প্রাণহানির পর এ ভাইরাসের আরও বেশি সংক্রামক এই ধরনটি নিয়ে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ কোভিড-১৯ সংক্রমণের দেশ ফিলিপিন্স। দেশটিতে মোট কোভিড শনাক্তের সংখ্যা ৪৭০,০০০’র বেশি এবং মারা গেছে ৯ হাজার ১২৪ জন।