মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের নগরবন জামে মসজিদ থেকে তাদের আটক করা হয় বলে জানান সদর থানার পরিদর্শক আব্দুর রউফ।
আটককৃতদের মধ্যে সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আজিজ (৫৪) রয়েছেন।
পরিদর্শক রউফ বলেন, “সকালে
তারা ওই মসজিদে বসে নাশকতা সৃষ্টির গোপন বৈঠক করছিলেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়। তাদের কাছ
থেকে আটটি মোরসাইকেল, চারটি বাইসাইকেল, ১২টি মোবাইল ফোন, জিহাদি বই, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।”
তাদের বিরুদ্ধে সদর থানার এসআই সাহারুল ইসলাম মামলা করেছেন
বলে জানিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
মো. মুক্তারুজ্জামান।