নিউ জিল্যান্ড-পাকিস্তানের চলমান প্রথম টেস্টের তৃতীয় দিন সোমবারের ঘটনা এটি। সফরকারীদের প্রথম ইনিংসের ৭৫তম ওভারে নিজের বলে ফিল্ডিং করে ব্যাটিংয়ে থাকা ফাহিম আশরাফের দিকে জোরে বল থ্রো করেন জেমিসন।
স্টাম্প থেকে দূরে থাকলেও পপিং ক্রিজেই ছিলেন ফাহিম এবং তার রান নেওয়ার কোনো অভিপ্রায় ছিল না।
এমন কাণ্ডে জেমিসনের বিরুদ্ধে আচরণবিধি লেভেল-১ ভাঙার অভিযোগ করেন ম্যাচের চার আম্পায়ার। ডান হাতি এই বোলার দোষ স্বীকার করে নিলে ম্যাচ রেফারি জেফ ক্রো তাকে শাস্তি দেন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
পাকিস্তানের বিপক্ষে এই টেস্টে ভালো অবস্থানে নিউ জিল্যান্ড। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ৭ উইকেট।