ক্যাটাগরি

সারা-বরুনের ‘কুলি নম্বর ওয়ান’র রেটিং তলানিতে

সালমান খান – জ্যাকুলিন ফার্নানডেজের সিনেমা রেইস থ্রি-র এরও নিচে আছে সিনেমাটি।

আইএমডিবির প্রায় তলানিতে এসে ঠেকেছে ‘কুলি নম্বর ১’  প্রায় ২৩ হাজার দর্শকের দেওয়া রেটিং-এর উপর ভিত্তি করে।

তবে এর স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজনের তথ্য অনুযায়ী ২০২০ সালের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে দর্শকদের ডেভিড ধবনের এই রিমেক।

ধরে নেওয়া হচ্ছে গোবিন্দ- কারিশমা কাপুর অভিনীত, ডেভিড ধাওয়ান পরিচালিত নব্বইয়ের দশকের মাস্টারপিস হাস্যরসাত্মক ‘কুলি নম্বর ওয়ান’র রিমেকটা খুব বেশি পছন্দ করতে পারছে না দর্শকরা।

সারা আলী খান ইতিমধ্যেই আরেকটি ফ্রাঞ্চাইজিতে অভিনয় করেছেন তা হলো- লাভ আজ কাল।

’বিবি নম্বর ওয়ান’র রিমেকেও নাকি অভিনয় করবেন বরে কথা দিয়েছিলেন। কিন্তু এই সিনেমার ব্যর্থতার পর সেই কথা রাখবেন কিনা- সেটাও আলোচনায় উঠে আসছে।

উল্লেখ্য, এর আগে মহেশ ভাটের রিমেক ‘সড়ক-২’ও দর্শকরা সাদরে গ্রহণ করেনি। ট্রেলারে রেকর্ড ডিসলাইকের সঙ্গেই আইএমডিবি রেটিং পেয়েছিল মাত্র ১।