ঢাকার মহানগর হাকিম আশেক ইমামের
আদালতে মঙ্গলবার অভিযোগটি দায়ের করেন জাকের সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি ও ফুলবাড়িয়া
সিটি মার্কেট ২, ব্লক- এ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি
দেলোয়ার হোসেন।
খোকন ছাড়া ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, সাবেক উপসহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান
স্বপন ও ওয়ালিদকে আসামি করা হয়।
মামলার আর্জিতে বলা হয়, রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর এ ব্লকে নির্মিত
নকশাবহির্ভূত স্থাপনাগুলো বৈধতা দেওয়ার কথা বলে আসামিরা বিভিন্ন সময় ব্যবসায়ীদের
কাছ থেকে প্রায় ৩৪ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৫৭৫ টাকা নিয়েছেন। পরে তাদের সেসব দোকান
উচ্ছেদ করা হলেও তারা টাকা ফেরত পাননি।
বিচারক বাদীর জবানবন্দী নিয়ে মামলা
গ্রহণের বিষয়ে আদেশের জন্য বুধবার দিন রেখেছেন বলে আদালতের পেশকার আতিকুর রহমান
জানিয়েছেন।
মামলার বিষয়ে সাঈদ খোকন এক
বিবৃতিতে বলেন, “ডিএসসিসির বর্তমান মেয়র শেখ ফজলে নূর
তাপস দেলোয়ার হোসেন দেলুকে দিয়ে এসব নোংরামি করাচ্ছে। এতে করে তার নিজের ও দলের
ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে।”