ক্যাটাগরি

৩৮তম বিসিএস: প্রথম শ্রেণির নন-ক্যাডারে ৪৪৩ জনকে নিয়োগ

মঙ্গলবার
কমিশনের চতুর্দশ বিশেষ সভায় তাদের নিয়োগের সুপারিশ করা হয় বলে কমিশনের
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কারিগরি
ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৪টি ক্যাটাগরিতে ২৭৭ জন, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের
১৩টি ক্যাটাগরিতে ৪৩ জন, নিবন্ধন
অধিদপ্তরের সাব-রেজিস্ট্রার পদে ৩১ জনসহ মোট
৫৯ ক্যটাগরির ৪৪৩টি পদে তাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে।

সুপারিশপ্রাপ্তদের
তালিকা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd)
এবং টেলিটকের ওয়েবসাইটে
(http://bpsc.teletalk.com.bd) পাওয়া
যাবে।

৩৮তম
বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায়
উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার কারণে
ক্যাডার পদে সুপারিশ পাননি ৬ হাজার ১৭৩
জন।

তাদের
মধ্যে নন-ক্যাডার পদে
নিয়োগ পেতে ৫ হাজার ৩২
জন আবেদন করেছেন।

এই
বিসিএস থেকে এর আগে প্রথম
শ্রেণির নন-ক্যাডার পদে
নিয়োগের জন্য ৫৪১ জনকে সুপারিশ করা হয়।