ক্যাটাগরি

গোপালগঞ্জে ৭২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

এ সময় ১৪ কোটি টাকা
মূল্যের ১ একর ১৫ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করা হয় বলে গোপালগঞ্জ সদর সহকারী
কমিশনার (ভূমি) মো.
মনোয়ার হোসেন জানান।

মঙ্গলবার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের
সহযোগিতায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বেদগ্রাম ও সদর উপজেলার
গোলাবাড়িয়া বাজার সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান
চালানো হয়।

মনোয়ার হোসেন বলেন, “সদর উপজেলার
গোলাবাড়িয়া বাজার সংলগ্ন সরকারি জমি থেকে ৩৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৭৫ শতাংশ
জমি উদ্ধার করা হয়েছে; এ জমির মূল্য অন্তত ৪ কোটি টাকা।

“পরে
শহরের বেদগ্রাম মোড়ে অভিযান চালিয়ে ৩৪ টি স্থাপনা উচ্ছেদ করা হয় এবং বেদগ্রামে ৪০ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। এ জমির বাজার দর ১০ কোটি টাকা।“

সহকারী কমিশনার
বলেন, “করোনাভাইরাস পরিস্থিতির কারণে উচ্ছেদ অভিযান শিথিল
হয়েছিল। এখন আমরা ফের উচ্ছেদ অভিযান শুরু করেছি। এ অভিযান আব্যাহত থাকবে
এবং পর্যায়ক্রমে সরকারি সব সম্পত্তি উদ্ধার করা হবে।”