এরা হলেন- শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের
কাউন্সিলর প্রার্থী চাঁন মিয়া সরদার ও তার ছেলে জাতীয় পাটির মনোনীত মেয়র
প্রার্থী সাহিদ সরদার।
তারা শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পালং উত্তর বাজারের নিরালা আবাসিক এলাকার বাসিন্দা।
বাবা-ছেলে দুজনই ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে
ভোট প্রার্থনা করছেন।
জেলা নির্বাচন অফিসার মো.
জাহিদ হোসেন জানান, শরীয়তপুর ১ নম্বর ওয়ার্ডের
নিরালা আবাসিক এলাকার জব্বার আলী সরদারের ছেলে চাঁন মিয়া সরদার ২০০১ সালে শরীয়তপুর
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর ছিলেন। এবারও
তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও তার
ছেলে জাতীয় পাটির মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ায় শরীয়তপুর
পৌরসভায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন হলে
জয়ের ব্যাপারে দুজনেই আশাবাদী।
চাঁন মিয়া সরদার বলেন, “আমি কাউন্সিলর পদে নির্বাচন করছি। আমার ছেলে জাতীয় পাটি থেকে মেয়র
প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জনগন আমাদের পাশে থাকলে বিজয়
সুনিশ্চিত।”
সাহিদ সরদার বলেন, “আমি মেয়র পদে জাতীয় পার্টি থেকে নির্বাচন করছি। সুষ্ঠুভাবে
নির্বাচন হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব।”
শরীয়তপুর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।