বাংলাদেশ
প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল
ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের
নিয়ে বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় এ তথ্য জানানো হয়।
ইউজিসির
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে নীতিগতভাবে সবাই একমত
বলে উপাচার্য ও তাদের প্রতিনিধিরা সভায় জানিয়েছেন। এ বিষয়ে তাদের অ্যাকাডেমিক কাউন্সিলেরও
সম্মতি রয়েছে। তবে ভর্তি পরীক্ষার কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে তাদের দ্বিমত রয়েছে।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ১৯ বিশ্ববিদ্যালয়
সমন্বিত ভর্তি পরীক্ষায় অধিকাংশ বিশ্ববিদ্যালয় রাজি: শিক্ষামন্ত্রী
ইউজিসির
পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক আলমগীর বলেন,
“গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে বুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের দেওয়া সিদ্ধান্তের
ওপর অন্য তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিগগিরই তাদের মতামত ইউজিসিতে পাঠাবে।
তার ওপর ভিত্তি করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত
হবে।”
ইউজিসি
চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের
উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম শেখ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক কাজী সাজ্জাদ হোসেন যুক্ত ছিলেন।
ইউজিসি
সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট
বিভাগের পরিচালক মো. কামাল হোসেন এবং বুয়েটের তিনজন অধ্যাপক ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন।