ক্যাটাগরি

গোপালগঞ্জে নকল প্রসাধনী কারখানা, ৫ জনকে সাজা

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দীপু জানান, জেলা শহরের
কাছে গোলাবাড়িয়া এলাকায় জনি অ্যাগ্রো কমপ্লেক্স নামে একটি কারখানায় মঙ্গলবার বিকালে
অভিযান চালিয়ে তাদের এই সাজা দেওয়া হয়।

এছাড়া কারখানা সিলগালা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “কারখানা থেকে সাবান ও
ডিটারজেন্ট তৈরির কাঁচামাল, ভেজাল তেল ও লবণসহ বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার নকল প্রসাধনী
ও পণ্যসামগ্রী জব্দ করা হয়।”

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।